সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

মুজিব শতবর্ষ লোগোযুক্ত খামে হুমকি, বিএনপি নেতাকে ‘লটকিয়ে মারার’ বার্তা

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মুজিব শতবর্ষ লোগোযুক্ত খামে হুমকি, বিএনপি নেতাকে ‘লটকিয়ে মারার’ বার্তা

প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৬:৩৩ পিএম   (ভিজিট : ০)

মুজিব শতবর্ষ লোগোযুক্ত খামে হুমকি, বিএনপি নেতাকে ‘লটকিয়ে মারার’ বার্তা

X

মুজিব শতবর্ষ লোগোযুক্ত খামে হুমকি, বিএনপি নেতাকে ‘লটকিয়ে মারার’ বার্তা

জামালপুরের ইসলামপুরে এক বিএনপি নেতাকে মুজিব শতবর্ষের লোগো সংবলিত খামে ডাকযোগে হুমকির চিঠি পাঠানোর অভিযোগ উঠেছে। চিঠিতে তাকে প্রকাশ্যে গাছের সঙ্গে টাঙিয়ে মারার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

তবে চিঠিটি কে বা কারা পাঠিয়েছে, সে বিষয়ে এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় ওই নেতা ও তার পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং স্থানীয় রাজনৈতিক মহলেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

সোমবার (২২ জুন) দুপুরে চিঠিটি হাতে পায় জেলার ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ।

চিঠির খামটিতে বাম পাশে মুজিব শতবর্ষ একটি লোগো এবং শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। খামের ওপর প্রাপকের ঠিকানায় লেখা রয়েছে মোহাম্মদ সবুজ, পিতা জাহাঙ্গীর আলম।

হলুদ রঙের একটি কাগজে হাতে লেখা ওই মূল চিরকুটে হুমকি দেয়া হয়েছে। চিঠিতে লেখা রয়েছে, ‘শুয়োরের বাচ্চা, তুই নিজেকে অনেক বড় নেতা ভাবিস। অপেক্ষা করতে থাক। তুই পুলিশকে নিয়ে বড়াই করিস। আমরা পুলিশ ব্যবহার করবো না, তোকে গাছের সাথে লটকিয়ে মারবো ইনশাল্লাহ। অপেক্ষা করতে থাক। তোর কোনো বাপ আছে তোকে বাঁচাবেনি।’

এ বিষয়ে বিএনপি নেতা সবুজ বলেন, আমি একটা কাজের জন্য বাড়ির বাইরে ছিলাম। পরে শুনতে পারলাম আবু তালেব নামে একজন লোক চিঠিটি আমাদের বাড়ির সামনে এসে ফেলে চলে যায়। পরে ডাক অফিস এ গেলাম তারা বললো এটা ইসলামপুর আসছে ওই ঠিকানায় দেওয়া হয়েছে। আমার বিএনপি, আওয়ামী লীগ কারো সাথে শত্রুতা নাই। তার পরেও কে যে দিলো আমি বলতে পারছি না। আমি এখন পর্যন্ত থানায় এ বিষয়ে কোনো অভিযোগ করি নাই।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এখন পর্যন্ত এই বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন