Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

হরমুজ প্রণালির কাছে বড় হামলা, জাহাজে আগুন

ঢাকা ইনফো২৪
মার্চ ১৯, ২০২৬ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

হরমুজ প্রণালির কাছে আবারও একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোরে সংযুক্ত আরব আমিরাত উপকূলের কাছে এই হামলা ঘটে, যার ফলে জাহাজটিতে আগুন ধরে যায়।

United Kingdom Maritime Trade Operations (ইউকেএমটিও) ঘটনাটি নিশ্চিত করেছে। অন্যদিকে The Guardian জানিয়েছে, ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার শুরু থেকে এখন পর্যন্ত ২০টির বেশি জাহাজে হামলার ঘটনা ঘটেছে।

ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, জাহাজটিতে ‘অজ্ঞাত একটি বস্তু’ আঘাত হানে, যার ফলে আগুনের সূত্রপাত হয়। হামলার সময় জাহাজটি হরমুজ প্রণালির প্রবেশমুখে, আরব আমিরাতের খোর ফাক্কান উপকূলের কাছাকাছি অবস্থান করছিল। তবে এখনো জাহাজটির মালিকানা বা ক্রুদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

এদিকে ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছে সৌদি আরব। রিয়াদে আঞ্চলিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এ হুমকি দেন। খবর রয়টার্সের।

পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, ‘ইরান হামলার মাধ্যমে তার প্রতিবেশীদের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছে।’ তার ভাষ্য হচ্ছে, ইরানের পক্ষ থেকে বারবার চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে সামরিক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা নাকচ করে দেয়নি সৌদি আরব।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) আরও বলেন, ‘সৌদি আরব এ ধরনের চাপের মুখে নতি স্বীকার করবে না; বরং উল্টো এ চাপ তাদের (ইরান) ওপরই ফিরে আসবে। আমরা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে, প্রয়োজন মনে করলে সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার আমাদের রয়েছে।’



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।