বুধবার , ২৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

লাখাইয়ে ধর্ষনের অভিযোগে আটক১

ঢাকা ইনফো২৪
জুন ২৪, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৬:৫০ পিএম   (ভিজিট : ০)

লাখাইয়ে ধর্ষনের অভিযোগে আটক১

X

লাখাইয়ে ধর্ষনের অভিযোগে আটক১

হবিগঞ্জের লাখাই উপজেলার ভাদিকারা গ্রামে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন মিয়া (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

অভিযুক্ত সুমন মিয়া ওই গ্রামের জিতু মিয়ার ছেলে।

এর আগে আজ ২৪ জুন (বুধবার) সকালে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের বাড়ি ঘেরাও করে তাকে আটক করে এবং মাথা ন্যাড়া করে পুলিশে সোপর্দ করে।

সুত্রে যানা গত রবিবার রাত ১টার দিকে ভাদিকারা গুচ্ছগ্রামের বাসিন্দা জুনু মিয়ার ১২ বছরের কন্যাসন্তানকে জোরপূর্বক ধর্ষণ করে সুমন মিয়া। পরবর্তীতে শিশুটি ঘটনাটি তার পরিবারকে জানায় এবং ইতিপূর্বেও সুমন তাকে আরেকবার ধর্ষণ করেছিল বলে উল্লেখ করে।

বুধবার সকাল ৭টার দিকে শিশুর দেওয়া তথ্যের ভিত্তিতে ভাদিকারা গ্রামের স্থানীয় জনতা সুমনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে ধরে নিয়ে আসে। একপর্যায়ে  উপস্থিত লোকজনের জিজ্ঞাসাবাদে সুমন নিজের অপরাধ স্বীকার করলে উত্তেজিত গ্রামবাসী তার মাথা ন্যাড়া করে দেয়। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আসামিকে জনতা আটকে রেখে পুলিশে সোপর্দ করেছে। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং দ্রুতই তাকে আদালতে প্রেরণ করা হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});