বুধবার , ২৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

৬ বছরের শিশু ধর্ষণ, রেস্টুরেন্টে বিক্ষুব্ধ জনতার আগুন!

ঢাকা ইনফো২৪
জুন ২৪, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

ব্যবসার আড়ালে অসামাজিক কার্যক্রম পরিচালনা এবং ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি রেস্তোরাঁয় আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় ওই রেস্তোরাঁর ম্যানেজারকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার (২৪ জুন) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ সংলগ্ন ঘাঘট নদীর পাড়ে ‘জাফলং চাইনিজ ফাস্টফুড’ নামের ওই রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক ম্যানেজারের নাম আমির হোসেন (৫০)। তিনি সদর উপজেলার দারিয়াপুর বাজারের মো. জয়নাল মিয়ার ছেলে। অন্যদিকে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি রেস্তোরাঁটির পার্শ্ববর্তী বাইরবন এলাকায়।

 

স্থানীয়রা জানান, আজ দুপুরে শিশুটিকে কৌশলে রেস্তোরাঁর ভেতরে ডেকে নিয়ে যান ম্যানেজার আমির হোসেন। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা রেস্তোরাঁটি ঘিরে ফেলে অভিযুক্ত আমিরকে ভেতরে অবরুদ্ধ করে রাখে।

খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ তাকে নিয়ে চলে যাওয়ার পর উত্তেজিত জনতা রেস্তোরাঁটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।

 

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. শেখ মুত্তাজুল ইসলাম জানান, ধর্ষণের চেষ্টার অভিযোগে ওই ব্যক্তিকে স্থানীয় জনতার সহায়তায় আটক করা হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});