চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস

প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ২:২৪ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পানছড়ি ডেউয়াতলি এলাকায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের প্রস্তুতির খবর পেয়ে রোববার (২৮ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গালিব চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার ঘটনাস্থলে অভিযান চালান। 

এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত মেশিন ও বিপুলসংখ্যক পাইপ জব্দ করে ধ্বংস করা হয়।

ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। 

উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গালিব চৌধুরী  জানিয়েছেন, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।