মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সোনারগাঁওয়ে বাংলাদেশ বুলেটিনের ৯ম বর্ষপূর্তি উদযাপন

ঢাকা ইনফো২৪
জুন ৩০, ২০২৬ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

সোনারগাঁওয়ে বাংলাদেশ বুলেটিনের ৯ম বর্ষপূর্তি উদযাপন

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৮:২১ পিএম   (ভিজিট : ০)

৯ম বর্ষপূর্তি উদযাপন

X

৯ম বর্ষপূর্তি উদযাপন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ১৯৯১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি অন্যতম শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠান এইচআরসি গ্রুপের দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৫টায় সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবে প্রধান অতিথি দৈনিক ভোরের কাগজের জৈষ্ঠ সাংবাদিক আব্দুস সাত্তার প্রধান ও দৈনিক বাংলাদেশ বুলেটিনের সোনারগাঁও প্রতিনিধি কামরুজ্জামান রানা’র সঞ্চালনার মাধ্যমে ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে বাংলাদেশ বুলেটিন ইতোমধ্যে পাঠকমহলে আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও পত্রিকাটি সাহসী সাংবাদিকতা ও জনস্বার্থে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশ বুলেটিন দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলা টিভির সোনারগাঁ ও বন্দর উপজেলা প্রতিনিধি হাজী শফিকুল ইসলাম, সাংবাদিক দৈনিক আমাদের কন্ঠের নারায়ণগঞ্জ প্রতিনিধি একেএম কামরুজ্জামান মিলন, দৈনিক করতোয়ার সোনারগাঁ প্রতিনিধি বিল্লাল হোসেন, দৈনিক খবরের কাগজের সোনারগাঁও প্রতিনিধি ইমরান হোসেন, ট্রাইবুনালের সাংবাদিক এসএম মনির হোসেন, দৈনিক প্রথম সূর্যোদয়ে সাংবাদিক আরাফাত হোসেন সিফাত, দৈনিক জবাবদিহির সোনারগাঁও প্রতিনিধি মোতালেব প্রধান, দৈনিক ভোরের চেতনার সাংবাদিক লতিফুর রহমান দিপু প্রমুখসহ আরো অনেকে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});