Dhakainfo24
ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী

ঢাকা ইনফো২৪
মার্চ ২৫, ২০২৬ ৮:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

২৫ মার্চের গণহত্যাকে সুপরিকল্পিত হত্যাযজ্ঞ হিসেবে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণহত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার (২৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ২৫ মার্চের গণহত্যা বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত ও নৃশংসতম অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি দখলদার বাহিনী অপারেশন সার্চলাইট-এর নামে নিরস্ত্র বাঙালির ওপর ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা চালায়।

প্রধানমন্ত্রী জানান, সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ পুলিশ লাইনসহ বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয়।

তিনি আরও বলেন, ২৫ মার্চের এই হত্যাযজ্ঞ কেন প্রতিরোধ করা যায়নি—সে বিষয়ে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা এখনও ইতিহাসের গবেষণার বিষয়। তবে ওই রাতেই ‘উই রিভোল্ট’ ঘোষণা দিয়ে চট্টগ্রামের ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে, যার মধ্য দিয়েই শুরু হয় দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধ।

প্রধানমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্বাধীনতার মূল্য ও তাৎপর্য তুলে ধরতে গণহত্যা দিবস সম্পর্কে জানার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারভিত্তিক একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

বার্তার শেষে তিনি মহান আল্লাহর কাছে সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির সফলতা প্রত্যাশা করেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।