Dhakainfo24
ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রি: ১৯ হাজার টাকা জরিমানা

ঢাকা ইনফো২৪
মার্চ ২৫, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ফুলপুরে মেয়াদোত্তীর্ণ, অনুমোদনবিহীন ও নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে চারটি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পৃথক চারটি মামলায় মোট ১৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

বুধবার (২৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, অনুমোদনবিহীন ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল এবং প্রয়োজনীয় নিবন্ধন ছাড়াই অ্যান্টিবায়োটিক বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর আওতায় চারটি মামলায় এসব ফার্মেসিকে জরিমানা করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কিছু ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রির ঘটনা ঘটছে। নিয়মিত তদারকি ও কঠোর নজরদারি বাড়ানো হলে সাধারণ মানুষ নিরাপদ ও মানসম্মত ওষুধ পেতে পারে বলে তারা মনে করেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।