Dhakainfo24
ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের উদ্যোগে গণহত্যা দিবস পালিত

ঢাকা ইনফো২৪
মার্চ ২৫, ২০২৬ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধায় ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

​জেলা শহরে হোটেল শেরাটনে ৬ তলায় সেন্ট্রাল প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রির বর্বরোচিত হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান এবং বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

​আলোচনা সভার শুরুতে ১৯৭১ সালের এই দিনে নিহত সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা তাদের বক্তব্যে ২৫ মার্চের সেই বিভীষিকাময় রাতের স্মৃতিচারণ করেন এবং গুরুত্ব তুলে ধরেন।

​কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আল-আমীন। এসময় প্রেসক্লাবের সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।