রবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কোচকে বিদায়ী উপহার দিতে না পেরে হতাশ এমবাপ্পে

ঢাকা ইনফো২৪
জুলাই ১৯, ২০২৬ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

কোচকে বিদায়ী উপহার দিতে না পেরে হতাশ এমবাপ্পে

১৪ বছর দায়িত্বে থাকা কোচকে শেষ ম্যাচে অভিনন্দন জানাচ্ছেন এমবাপে-ইন্টারনেট

X

১৪ বছর দায়িত্বে থাকা কোচকে শেষ ম্যাচে অভিনন্দন জানাচ্ছেন এমবাপে-ইন্টারনেট

ইংল্যান্ড যখন তৃতীয় গোলটি করল, টিভি ক্যামেরা তাক করা হলো কিলিয়ান এমবাপ্পের দিকে। হতাশা আর বিরক্তিতে ভ্রু কুঁচকে ঠায় দাঁড়িয়ে তিনি। পরে চতুর্থ গোলটিও যখন করলেন ইংলিশরা, এমবাপ্পের ঠোঁটের কোণে দেখা গেল হাসির রেখা। হয়তো অসহায়ত্বের হাসি! কোচ দিদিয়ের দেশেম তখন ডাগআউটে বসে এক দৃষ্টিতে মাঠে তাকিয়ে স্তম্ভিত চেহারায়।

প্রথমার্ধ শেষে বিব্রতকর পরাজয়ের খড়গ অপেক্ষা করছিল ফ্রান্সের সামনে। তবে দ্বিতীয়ার্ধে তারা দারুণভাবে ঘুরে দাঁড়ায়। শেষ পর্যন্ত অবশ্য ম্যাচটি জিততে পারেনি তারা। ফ্রান্সের মতো দলের জন্য ফাইনালে উঠতে না পারা মানেই বড় ব্যর্থতা। সেখানে তারা হেরে গেল শেষটাতেও। কোচের বিদায়টা রাঙাতে না পারায় আক্ষেপে পুড়ছেন এমবাপ্পে।

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটিতে ৪-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ইংল্যান্ড। বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার প্রথমার্ধে দুই গোলের বেশি হজম করে ফ্রান্স। দ্বিতীয়ার্ধে দ্রুত তিনটি গোল করে ম্যাচ তুমুল জমিয়ে তোলে ফরাসিরা। তবে সেই ধাক্কা সামলে ইংলিশরা আবার গুছিয়ে নেয়। শেষ পর্যন্ত টমাস টুখেলের দল মাঠ ছাড়ে ৬-৪ গোলের জয় নিয়ে।

যথারীতি ফ্রান্সের ঘুরে দাঁড়ানোয় সামনে থেকে নেতৃত্ব দেন এমবাপ্পে। দুটি গোল করে লিওনেল মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের গোলের তালিকায় শীর্ষে উঠে যান তিনি ২২ গোল নিয়ে। এবারের আসরের গোল্ডেন বুটের লড়াইয়েও নিজের অবস্থান পোক্ত করেন ১০ গোলে। তবু তার মনে হতাশার ছাপ কোচের কারণে।

এই ম্যাচ দিয়েই শেষ হলো ফ্রান্সের কোচের দায়িত্বে দেশেমের ১৪ বছরের পথচলা। ২০১৮ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ও ২০২২ আসরে রানার্সআপ হওয়া কোচের শেষটা জয় দিয়ে রাঙাতে না পারার আফসোস এমবাপ্পের কণ্ঠে,‘ এটা কোচের জন্য আরও বেশি হতাশাজনক। আমরা তার জন্য কিছু করতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত প্রথমার্ধের খেলা দেখে মনে হয়েছে যে আমরা তাকে হতাশ করেছি।’

কোচ যা কিছু করেছেন, সেজন্য আমরা তাকে ধন্যবাদ জানাতে চাই। এই ম্যাচ অবশ্যই দিদিয়ের দেশেমের ঔজ্জ্বল্যকে ম্লান করবে না।”

এমবাপ্পের মতে, প্রথমার্ধে মানসিকভাবেই পিছিয়ে ছিল তার দল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি খেলা এমনিতেই কঠিন এক মনস্তাত্ত্বিক লড়াই। অধিনায়ক বললেন,‘  মানসিকভাবে বিধ্বস্ত থাকাতেই মাঠে এমন দুর্দশা হয়েছিল দলের। যারা বলছেন, প্রথমার্ধে আমরা তামাশা করছিলাম, জার্সিটাকে সম্মান করিনি, তাদের ভাবনা আমি বুঝতে পারি। তবে আমি বরং বলব, ওই সময়টায় ফুটে উঠেছে, আমরা রক্ত-মাংসের মানুষ। দুর্ভাগ্যবশত, আমরা তখন আসলে পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিলাম। ওরা আমাদের উচিত শিক্ষা দিয়েছে।

দ্বিতীয়ার্ধে আমরা আবার শীর্ষ পর্যায়ের হয়ে উঠি, আবেগ-অনুভূতিগুলো পাশে সরিয়ে আবার মানসিক যন্ত্রে পরিণত হই। এই ম্যাচের আগেই অবশ্য সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তায় দেশোঁর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়েছেন এমবাপ্পে,‘ আজ আপনার অধ্যায়ের সমাপ্তি। আপনি আমাদের এত কিছু দিয়েছেন, আপনাকে একটি ভালো সমাপ্তি দেয়া উচিত ছিল আমাদের, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। ১৪ বছর ধরে আপনি যা বয়ে এসেছেন, ভাষায় প্রকাশ করা কঠিন। এই দলের পুনর্জাগরণে আপনি এত অসাধারণ কিছু করেছেন! লোকে সবসময় আপনার গ্রেটনেসকে মূল্যায়ন করতে পারেননি, তবে সময় এবং ইতিহাস সেটি তুলে ধরবে।’

আমাকে এত বছর ধরে আমার দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ এবং সম্মান জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের দেশের সবচেয়ে বড় কিংবদন্তিদের একজনের সঙ্গে এত বছর থাকতে পারা আমার জন্য বড় প্রাপ্তি এবং একসঙ্গে আমরা যা কিছু অনুভব ও অর্জন করেছি, সবকিছুর জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। আপনার নতুন যাত্রার জন্য রইল শুভকামনা এবং আমাদের কাছে অত্যন্ত মূল্যবান এই জার্সিটিতে আপনি যা কিছু অবদান রেখেছেন, সেজন্য আবারও ধন্যবাদ।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});