বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

একটি ফুটবল পুরো দিনটায় আনন্দময় করে দিল ইউএনও তিথি মিত্রের

ঢাকা ইনফো২৪
জুলাই ২৩, ২০২৬ ১১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

একটি ফুটবল পুরো দিনটায় আনন্দময় করে দিল ইউএনও তিথি মিত্রের

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:১৬ এএম   (ভিজিট : ০)

ছবি : প্রতিনিধি

X

ছবি : প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র। বিকেলে নিজ কার্যালয়ে দাপ্তরিক কাজে ব্যস্ত। এ সময় প্রাথমিক ও মাধ্যমিক পড়ুয়া একদল ছাত্র আসল তার কার্যালয়ে। তাদের হাতে এক টুকরো কাগজ। তাতে একটি দরখাস্ত লেখা।

ইউএনও দেখলেন, পড়লেন তারপর মুগ্ধ হলেন। ছাত্রদের দাবি একটি ফুটবল। সাথে সাথে একটি ফুটবলের ব্যবস্থা করে তাদের হাতে তুলে দিলেন। 

ফুটবল পেয়ে হাসি ফুটে উঠল ছাত্রদের মুখে। তাদের উচ্ছ্বাস দেখে অনাবিল আনন্দে ভরে উঠল ইউএনও’ককক মন। পুরো দিনটায় আনন্দময় হয়ে গেল ইউএনও তিথি মিত্রের। এরপর তিনি তাঁর আবেগ এভাবে প্রকাশ করলেন সামাজিক যোগাযোগ মাধ্যম Uno Chuadanga sodor- অফিসিয়াল ফেইসবুক পেইজে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন তিথি মিত্র।

“আজ বিকালে  অফিসে দাপ্তরিক কাজ করছি। এমন  সময় অফিসের একজন স্টাফ জানালো আমার সাথে কয়েকজন  দেখা করতে এসেছে।  তাদেরকে ভিতরে পাঠাতে বললাম।  তাদেরকে দেখে বেশ কৌতূহল জাগলো।  আসার হেতু জানতে চাইলে তারা বললো তাদের উপজেলা নির্বাহী অফিসারের কাছে তাদের দাবী তাদেরকে একটি বল দিতে হবে। 

বল চাইবার কারণ জিজ্ঞাসা কর‍তেই তারা একেবারে লিখিত আবেদন  দাখিল করলো।  আবেদনের সারমর্ম হলো  তাদের খেলার জন্য কোনো মানসম্মত বল নেই। 

তাদের যুক্তি  খেলাধুলা পড়াশোনার একটি বিশেষ পাঠ। খেলাধুলা করলে শরীর সুস্থ ও সুন্দর থাকে। এরূপ অকাট্য যুক্তির পর তাদেরকে একটি বল দেওয়া আমার  অবশ্য দায়িত্ব হয়ে পড়লো।  অবশেষে তাদেরকে একটি বল দিতে পেরে  অনাবিল আনন্দে মন ভরে উঠলো।  আর বলটা পেয়ে তাদের যে উচ্ছ্বাস তা আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুললো।  শৈশব হোক আনন্দময়।”

ইউএনও তিথি মিত্র বলেন,  ইউএনও হিসেবে প্রতিদিন কত মানুষের সরকারি সহায়তা করে থাকি। তবে আজকে এসব সোনা-মনিদের একটি ফুটবল দেয়ার পর তাদের উচ্ছ্বাস আর দরখাস্তে আবেদনের ভাষা আমার হৃদয় নাড়া দিয়েছে।  এসব কোমলমতি কিশোররা আমাদের আগামীদিনের ভবিষ্যত। তাদের খেলাধূলামূখি করতে পারলে একটি সুস্থ-সুন্দর জাতি পাবো। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});