Dhakainfo24
ঢাকাশুক্রবার , ২৭ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

সৌদি যুবরাজের সঙ্গে জেলেনস্কির বৈঠক, আলোচনা যা নিয়ে

ঢাকা ইনফো২৪
মার্চ ২৭, ২০২৬ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেদ্দায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক করেছেন। শুক্রবারের (২৭ মার্চ) এই বৈঠকে মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা এবং ইউক্রেন সংকটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। 

এ বৈঠকে ইউক্রেনের প্রতিনিধিদলে ছিলেন জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব রুস্তেম উমেরভ, প্রেসিডেন্টের দপ্তরের প্রথম উপপ্রধান সেরহি কিসলিৎসিয়া, সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল আন্দ্রি হনাতভ, সৌদি আরবে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত আনাতোলি পেত্রেঙ্কো এবং উপ-সচিব দাভিদ আলোইয়ান।

অন্যদিকে সৌদি পক্ষ থেকে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সদস্য ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসাঈদ বিন মোহাম্মদ আল-আইবান, পরিবেশ, পানি ও কৃষিমন্ত্রী আব্দুররহমান আল-ফাদলি, গোয়েন্দা সংস্থার প্রধান খালিদ বিন আলী আল-হুমাইদান এবং ইউক্রেনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতমোহাম্মদ আল-বারাকাহ।

বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক পর্যালোচনা করা হয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানায় সৌদি প্রেস এজেন্সি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।