Dhakainfo24
ঢাকাশুক্রবার , ২৭ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

আয়াতুল্লাহ আলি খামেনির জীবনের শেষ ছবি প্রকাশ করল ইরান

ঢাকা ইনফো২৪
মার্চ ২৭, ২০২৬ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

তেহরান থেকে প্রকাশিত আয়াতুল্লাহ আলি খামেনির এ ছবিটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

তেহরান থেকে প্রকাশিত আয়াতুল্লাহ আলি খামেনির এ ছবিটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের পর দেশজুড়ে শোক ও উত্তেজনার মধ্যেই সামনে এসেছে তার জীবনের শেষ মুহূর্তের একটি ছবি। তেহরান থেকে প্রকাশিত এ ছবিটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে তার হত্যাকাণ্ড ঘিরে আন্তর্জাতিক উত্তেজনার প্রেক্ষাপটে।

সংবাদমাধ্যম দ্য ডন বলছে, ইরানের রাজধানী তেহরান থেকে দেশটির নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জীবনের শেষ তোলা ছবি প্রকাশ করা হয়েছে। আল মায়াদিন ইংলিশ জানিয়েছে, এ ছবিটি খামেনির মৃত্যুর আগে তোলা শেষ ছবি বলে দাবি করা হচ্ছে।   

প্রতিবেদন অনুযায়ী, ছবিতে তাকে তেহরানে তার কার্যালয়ে দেখা যাচ্ছে। এটিকে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় নিহত হওয়ার ঠিক আগের মুহূর্তের ছবি বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। ফার্স নিউজ এজেন্সি সেসময় জানিয়েছিল, মার্কিন-ইসরাইলি হামলায় সকালের দিকেই মারা গেছেন খামেনি। তিনি ওই সময় অফিসে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।