রবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিজিএমইএ ASSET প্রকল্পের ‘EBT’ পর্যালোচনা কর্মশালা ও সনদ বিতরণ

ঢাকা ইনফো২৪
জুলাই ২৬, ২০২৬ ১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

পোশাকখাতের টেকসই প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বৃদ্ধি

বিজিএমইএ ASSET প্রকল্পের ‘EBT’ পর্যালোচনা কর্মশালা ও সনদ বিতরণ

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

কর্মশালা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান

X

কর্মশালা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে দক্ষ মানবসম্পদ তৈরি, টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতকরণ এবং কর্মসংস্থান প্রসারের লক্ষ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘অ্যাসেট’ প্রকল্পের যৌথ উদ্যোগে “বিজিএমইএ-ইবিটি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা কর্মশালা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সের এক্সিবিশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব জনাব মোঃ দাউদ মিয়া, এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিএমইএ এর সভাপতি জনাব মাহমুদ হাসান খান।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর অধীনে কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ‘অ্যাসেট’ (Accelerating and Strengthening Skills for Economic Transformation – ASSET) প্রকল্পের আওতায় বিজিএমইএ পোশাক শিল্পে ‘এন্টারপ্রাইজ বেইজড ট্রেনিং’ (EBT) সফলভাবে পরিচালনা করছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো শিল্প-নেতৃত্বাধীন চাহিদাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরি করা এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করা।

বিজিএমইএ এবং অ্যাসেট প্রকল্পের যৌথ উদ্যোগে পরিচালিত এন্টারপ্রাইজ বেইজড ট্রেনিং (ইবিটি) কর্মসূচির আওতায় এ পর্যন্ত ৩টি সাইকেলে মোট ১৯৩টি ব্যাচের মাধ্যমে ৪,৬৩২ জন প্রশিক্ষণার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। উক্ত ২য় এবং ৩য় সাইকেলের ৯৭ ব্যাচের ২৩২৮ জনকে অনুষ্ঠানে সনদ প্রদান করা হয়। বর্তমানে ৪র্থ সাইকেলের ৯৬ ব্যাচ চলমান।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ দাউদ মিয়া, এনডিসি বলেন, জাতীয় অর্থনৈতিক লক্ষ্য অর্জনে দক্ষ মানবসম্পদের বিকল্প নেই; আর এ ক্ষেত্রে বিজিএমইএ ও অ্যাসেট প্রকল্পের যৌথ উদ্যোগ পোশাক খাতের উৎপাদনশীলতা ও শ্রমশক্তি বৃদ্ধিতে চমৎকার কাজ করছে। ২০২৬ সালের ডিসেম্বরে এ প্রকল্পের মেয়াদ শেষ হলেও দক্ষতা উন্নয়নে সরকারের নতুন উদ্যোগ অব্যাহত থাকবে। শিল্প ও একাডেমিয়ার সম্পর্ক সুদৃঢ় করা, চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়তে এসব প্রকল্পে বিজিএমইএ’কে মতামত দেওয়ার অনুরোধ জানাচ্ছি। তিনি বলেন, দেশের বৃহত্তম কর্মসংস্থান সৃষ্টিকারী খাত, পোশাকখাতকে ভবিষ্যত প্রতিযোগীতায় টিকে থাকতে এখাতে কর্মীদের দক্ষতা লেভেল  ৩ ও ৪-এ উন্নীত করা অত্যাবশ্যকীয়।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, বিশ্ববাজারের প্রতিযোগিতা ও প্রযুক্তিগত পরিবর্তনের সাথে টিকতে পোশাক খাতকে আরও দক্ষ ও আধুনিক করতে হবে। কারখানায় কর্মমুখী দক্ষতা বাড়াতে এন্টারপ্রাইজ বেইজড ট্রেনিং মডেলটি সফল প্রমাণিত হয়েছে। অ্যাসেট প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দক্ষ জনশক্তি গঠনে সরকারের সহায়তার জন্য বিজিএমইএ কৃতজ্ঞ। তিনি আরও বলেন, বিজিএমইএ এর বর্তমান পর্ষদ শুধু রপ্তানির পরিমাণ বাড়াতে নয়, বরং দক্ষ কর্মী গড়ে তুলে পণ্যের মূল্য সংযোজনে বিশ্বাসী। দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কর্মসংস্থান সৃষ্টির যে কাজ বিজিএমইএ করছে, উপযুক্ত নীতি-সহায়তা পেলে তা আরও বেগবান হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আবুল খায়ের মোঃ আক্কাস আলী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) জনাব সামসুর রহমান খান, অ্যাসেট প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মীর জাহিদ হাসান, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এর প্রো-উপাচার্য প্রফেসর ড. প্রকৌশলী আইয়ুব নবী খান।

এছাড়াও বিজিএমইএ এর পরিচালক নাফিস- উদ- দৌলা, বিজিএমইএ এর স্কীল ডেভেলপমেন্ট সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জাবেদ হোসেন ভূঁইয়া এবং স্কীল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য রাখেন বিজিএমইএ এর স্কীল ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান জাবেদ হোসেন ভূঁইয়া।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আবুল খায়ের মোঃ আক্কাস আলী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) সামসুর রহমান খান, অ্যাসেট প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মীর জাহিদ হাসান, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এর প্রো-উপাচার্য প্রফেসর ড. প্রকৌশলী আইয়ুব নবী খান।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});