Dhakainfo24
ঢাকাশুক্রবার , ২৭ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে গোয়াইনঘাটের সম্ভাবনা ও সমস্যাগুলো তুলে ধরতে হবে হাকিম চৌধুরী

ঢাকা ইনফো২৪
মার্চ ২৭, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকাল ৩টায় উপজেলা হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি বিলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলেমান সিদ্দিকির প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হাকিম চৌধুরী বলেন, “সাংবাদিকরা হলো সমাজের দর্পণ। বিশেষ করে অনলাইন সাংবাদিকতা বর্তমান যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে গোয়াইনঘাটের সম্ভাবনা ও সমস্যাগুলো তুলে ধরে এলাকার উন্নয়নে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। ঈদ পুনর্মিলনীর এই আয়োজন পারস্পরিক ভ্রাতৃত্ব ও ঐক্য আরও সুদৃঢ় করবে।”

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও গোয়াইনঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম স্বপন। তিনি বলেন, “অনলাইন গণমাধ্যম এখন সাধারণ মানুষের তথ্যের প্রধান উৎস। ২০১৭ সালে প্রতিষ্ঠিত হওয়া গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাব দীর্ঘ পথ চলায় এলাকার সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এই ধারা অব্যাহত রাখতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা জনাব লুৎফুল হক খোকন, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল মতিন, উপজেলা জামায়াতে ইসলামের আমির মাষ্টার আবুল হোসেন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ এবং দপ্তর সম্পাদক খায়রুল আমিন।

অন্যান্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জাফলং হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি বাবলু বখত, লেংগুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ, উপজেলা বিএনপির সদস্য সুলতান আহমদ, সাবেক লেংগুরা ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদল সদস্য আলিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মুশাররফ হোসেন, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমদ এবং আলিরগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মঞ্জুর আহমেদ। এছাড়াও গোয়াইনঘাট প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং সিলেট অনলাইন প্রেস ক্লাবের সদস্য আমির উদ্দিনসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, দেশের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাব তাদের লেখনীর মাধ্যমে অবহেলিত জনপদ গোয়াইনঘাটের মানুষের অধিকার আদায়ে সব সময় সোচ্চার থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, গোয়াইনঘাট উপজেলার অনলাইন সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার লক্ষে ২০১৭ সালে গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল। সূচনালগ্ন থেকেই ক্লাবটি উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ইস্যু ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে। অনুষ্ঠানের শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।