বুধবার , ২৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আইসিইউতে অভিনেত্রী মেঘলা মুক্তা

ঢাকা ইনফো২৪
জুলাই ২৯, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আইসিইউতে অভিনেত্রী মেঘলা মুক্তা

প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৫:৩৩ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী মেঘলা মুক্তা। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা।

এদিকে, অভিনেত্রীর পক্ষ থেকে সবাইকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, তার শারীরিক অবস্থার বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। 

তবে দুর্ঘটনাটি কোথায় এবং কীভাবে ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এছাড়া হাসপাতাল বা পরিবারের পক্ষ থেকেও তার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে অতিরিক্ত কোনো তথ্য জানানো হয়নি।

অভিনয়জীবনের শুরুতে ভারতের তেলেগু ভাষার চলচ্চিত্র ‘সাকালা কালা ভাল্লাভুডু’-তে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন মেঘলা মুক্তা। পরবর্তীতে দেশের চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মের বিভিন্ন প্রযোজনায় অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি লাভ করেন তিনি।

এ ঘটনায় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});