পাকিস্তানে ভবন ধসে একই পরিবারের ১১ জন নিহত
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৫:১৪ পিএম (ভিজিট : ০)

X
সংগৃহীত ছবি
পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর লাহোরে একটি তিনতলা ভবন ধসে একই পরিবারের অন্তত ১১ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) রাতে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর আনাদোলুর।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন’কে লাহোরের ডেপুটি কমিশনারের মুখপাত্র হারিস আলি জানান, বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল। ধ্বংসস্তূপের নিচে এখনও এক শিশু আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
হারিস আলি বলেন, ‘ভবনটির ওপরের তলা থেকে শুরু করে একে একে সবকটি তলা নিচে ভেঙে পড়ে।’ তবে ভবনটি ধসে পড়ার মূল কারণ এখনও জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।সংবাদ প্রতিবেদন
জেলা প্রশাসনের কর্মকর্তাদের সহায়তায় ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন উদ্ধারকারী সংস্থা ‘রেসকিউ ১১২২’-এর কর্মীরা। উদ্ধারকাজ দ্রুত শেষ করতে দুর্ঘটনাস্থলে ভারী যন্ত্রপাতি আনা হয়েছে।