শনিবার , ১ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আপত্তিকর চ্যাট ফাঁস, শাবি ছাত্রশক্তির নেতাকে অব্যাহতি

ঢাকা ইনফো২৪
আগস্ট ১, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

আপত্তিকর চ্যাট ফাঁস, শাবি ছাত্রশক্তির নেতাকে অব্যাহতি

প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১২:৪৮ পিএম   (ভিজিট : ০)

ফাইল ছবি

X

ফাইল ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যম ম্যাসেঞ্জারে আপত্তিকর তথ্য আদান প্রদানের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রশক্তির এক নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের নির্দেশে তাকে অব্যাহতি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

অব্যাহতি পাওয়া সাজিদ আহমেদ মোল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক ও কেমিকৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ছাত্রশক্তির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি, আদর্শ ও উদ্দেশ্যের পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাবিপ্রবি ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক সাজিদ আহমেদ মোল্লাকে সকল প্রকার সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।

এর আগে বৃহস্পতিবার ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালাইন্স অফ বাংলাদেশ-পুসাব’ নামে একটি ফেইসবুক পেইজ থেকে সাজিদ আহমেদ মোল্লার ম্যাসেঞ্জারের আপত্তিকর কথোপকথন ভাইরাল হয়।

বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশক্তির আহ্বায়ক রাশিদ আবরার বলেন, “আমরা যতটুকু জেনেছি, ম্যাসেঞ্জারে চ্যাটিংটা তার খালাতো ভাইয়ের সাথে ছিল। আমরা অভিযোগ পাওয়ার পর বিষয়টি কেন্দ্রে জানাই।

“কেন্দ্র বিষয়টি যাচাই-বাছাই করে সাংগঠনিক নীতি ও মূল্যবোধের পরিপন্থি হওয়ায় তাকে দল থেকে অব্যাহতি প্রদান করে।”

অব্যাহতি পাওয়া ছাত্রশক্তির নেতা সাজিদ আহমেদ মোল্লা সাংবাদিকদের বলেন, “যে চ্যাটটি নিয়ে কথা হচ্ছে, সেটি প্রায় এক বছর আগে আমার খালাতো ভাইয়ের সঙ্গে ব্যক্তিগত কথোপকথন। এটি কোনো সাম্প্রতিক ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়। ব্যক্তিগত আলাপচারিতায় সমবয়সি হওয়ার কারণে অনেক সময় মজা করে বিভিন্ন ধরনের কথা হয়।

“একটি ব্যক্তিগত ম্যাসেঞ্জার চ্যাটের স্ক্রিনশটকে কেন্দ্র করে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওই চ্যাটের সঙ্গে সাম্প্রতিক কোনো ঘটনার সম্পর্ক নেই।”

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});