শনিবার , ১ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পাবনায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

ঢাকা ইনফো২৪
আগস্ট ১, ২০২৬ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

পাবনায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১:৪০ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

পাবনায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ধর্ষণের ভিডিও ধারণ করে ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল ও অর্থ আদায়ের ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পাবনা। 

এ ঘটনায় বৃহস্পতিবার  (৩০) জুলাই পাবনা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে ভুক্তভোগী। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই সকাল সাড়ে ১১ টার দিকে পাবনা সদর উপজেলার মনসুরাবাদ আবাসিক প্রকল্পের একটি ভাড়া বাসায় প্রবেশ করে আসামিরা ভুক্তভোগী ও তার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে ভুক্তভোগীর মা ও শিশুসন্তানকে একটি কক্ষে আটকে রেখে একজন আসামি ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করে। অপর দুই আসামি ধর্ষণের ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীর মায়ের নিকট থেকে নগদ ১,১০,০০০/- (এক লক্ষ দশ হাজার) টাকা আদায় করে ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর ভুক্তভোগী মামলা দায়ের করলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত তিনজন আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের কাঁকড়কাটা গ্রামের কামরুল ইসলামের ছেলে মোঃ মাহামুদুল হাসান নাছিম (২৩), পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কবিরপুর গ্রামের মো: ইমদাদুল হকের ছেলে মো: সাকিব হোসেন (২১) ও পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের কাঁকড়কাটা গ্রামের মতিন মিয়ার ছেলে তারেক রহমান (২২)। 

পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পাবনা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ প্রযোজ্য ধারায় মামলা হয়েছে। তিন আসামী কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});