শনিবার , ১ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ফার্মগেট ও মিরপুর-১০ মেট্রো স্টেশনে উদ্ধার বোমাসদৃশ বস্তু বোমা নয়: ডিএমপি

ঢাকা ইনফো২৪
আগস্ট ১, ২০২৬ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

ফার্মগেট ও মিরপুর-১০ মেট্রো স্টেশনে উদ্ধার বোমাসদৃশ বস্তু বোমা নয়: ডিএমপি

প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৩:০৯ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

রাজধানীর ফার্মগেট ও মিরপুর মেট্রোরেল স্টেশনের নিচে শনিবার (১ আগস্ট) সকালে উদ্ধার হওয়া বোমাসদৃশ দুটি পরিত্যক্ত বস্তুতে কোনো বিস্ফোরক বা বিপজ্জনক উপাদান পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

ঘটনাকে ঘিরে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে পুলিশ নিশ্চিত করেছে যে বস্তু দুটি নিরাপদ। এ ঘটনায় গুজবে কান না দিয়ে শান্ত ও সতর্ক থাকার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ডিএমপি।

ডিএমপির তথ্য অনুযায়ী, প্রথম ঘটনাটি ঘটে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে। একটি পরিত্যক্ত ব্যাগে বোমা থাকতে পারে এমন খবর পেয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা বলয় গড়ে তোলে।

পরে বোম্ব ডিসপোজাল টিম সন্দেহজনক ব্যাগটি এক্স-রে স্ক্যান করলে ব্যাগের ভেতরে কৌটাসদৃশ একটি বস্তু শনাক্ত হয়। সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে বস্তুটিকে নিরাপদে নিষ্ক্রিয় করা হয়। এরপর ব্যাগটি খুলে দেখা যায়, সেখানে একটি জর্দার কৌটা ও পান ছাড়া আর কিছুই ছিল না। পরীক্ষায় কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক উপাদানের অস্তিত্ব পাওয়া যায়নি।

একই সময়ে তেজগাঁও থানার আওতাধীন ফার্মগেট এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে একটি পরিত্যক্ত বস্তা ঘিরেও বোমা থাকার সন্দেহ দেখা দেয়। খবর পেয়ে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করে বস্তুটি পরীক্ষা করে। হ্যান্ড এন্ট্রি পদ্ধতিতে পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যায়, বস্তার ভেতরেও কোনো বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু নেই।

ডিএমপি জানিয়েছে, দুটি ঘটনাতেই দ্রুত পদক্ষেপ নেয়ার মাধ্যমে সম্ভাব্য ঝুঁকি যাচাই করা হয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সব সময় প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

পুলিশ নগরবাসীকে যেকোনো সন্দেহজনক বস্তু দেখলে তা স্পর্শ না করে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে। একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি না করারও অনুরোধ জানিয়েছে ডিএমপি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});