শনিবার , ১ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বামনায় গভীর রাতে আগুনে চার বসতঘর ক্ষতিগ্রস্ত, তিনটি ভস্মীভূত

ঢাকা ইনফো২৪
আগস্ট ১, ২০২৬ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

বামনায় গভীর রাতে আগুনে চার বসতঘর ক্ষতিগ্রস্ত, তিনটি ভস্মীভূত

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। 

আগুনের ভয়াবহতা থেকে রক্ষা করতে গিয়ে আরও একটি ঘর ভেঙে সরিয়ে ফেলতে হয়েছে। এতে মোট চারটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার দিবাগত রাত শেষে শনিবার ভোররাত ১টার দিকে জিন্নাত হাওলাদারের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, এতে তাদের ৩৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, জিন্নাত হাওলাদারের বাড়িতে নয়টি বসতঘর রয়েছে। রাত গভীর হলে হঠাৎ আলতাফ হাওলাদারের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের ঘরগুলোতে। আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন পরিবারের সদস্যরা। আগুনের লেলিহান শিখায় একে একে পুড়ে যায় তিনটি বসতঘর।

অগ্নিকাণ্ডে আলতাফ হাওলাদার, সোহাগ হাওলাদার ও রনি হাওলাদারের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এছাড়া মন্টু হাওলাদারের ঘরেও আগুন ছড়িয়ে পড়লে বড় ধরনের ক্ষতি এড়াতে ঘরটির একটি অংশ ভেঙে সরিয়ে ফেলা হয়। এতে তার বসতঘরটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাড়ির বাসিন্দা জয় হাওলাদার জানান, রাত ১টার দিকে আলতাফ হাওলাদারের ঘর থেকে আগুনের শব্দ ও চিৎকার শুনে তিনি ঘটনাস্থলে ছুটে যান। পরে আগুনের ভয়াবহতা দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে বামনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় একই বাড়ির আরও ছয়টি বসতঘর আগুনের হাত থেকে রক্ষা পায়।

ক্ষতিগ্রস্ত আলতাফ হাওলাদার কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। রনি হাওলাদার ঢাকায় থাকেন, তার ঘরে তার বোন বসবাস করতেন। মন্টু হাওলাদার আনসার বাহিনীর সদস্য হওয়ার পাশাপাশি দিনমজুরের কাজ করেন।

তবে ক্ষতির দিক থেকে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে সোহাগ হাওলাদারের পরিবার। সোহাগের বাবা নেই। কৃষিনির্ভর এ পরিবারের একমাত্র বসতঘরটি আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে।

সোহাগের পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় ঘরটি তালাবদ্ধ ছিল। ফলে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার, ধান-চাল, পোশাকসহ কোনো মালামালই উদ্ধার করা সম্ভব হয়নি। তাদের দাবি, ক্ষতিগ্রস্ত চার পরিবারের মধ্যে সোহাগ হাওলাদারের পরিবারের আর্থিক ক্ষতি সবচেয়ে বেশি।

বামনা ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. বাহাউদ্দিন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন আরও ছড়িয়ে পড়তে পারেনি।”

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, অগ্নিকাণ্ডে বসতঘর ছাড়াও আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালংকার, খাদ্যশস্য ও প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী পুড়ে গেছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩৫ লাখ টাকার বেশি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});