শনিবার , ১ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কাতার থেকে পালিয়ে এসে প্রবাসীর বাবাকে হুমকির অভিযোগ, থানায় অভিযোগ

ঢাকা ইনফো২৪
আগস্ট ১, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

কাতার থেকে পালিয়ে এসে প্রবাসীর বাবাকে হুমকির অভিযোগ, থানায় অভিযোগ

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

কাতারে পাঠানোর পর দেশে ফিরে এসে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে সৈকত নামে এক যুবকের বিরুদ্ধে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ব্যাক্তি।

অভিযোগ সূত্রে জানা যায়, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা সৈকত হোসেনকে কাতারে পাঠানোর জন্য তিনি পরিচিতজনের মাধ্যমে ব্যবস্থা করেন। এ জন্য ভিসা ও অন্যান্য প্রক্রিয়ায় মোট ৫ লাখ টাকা খরচ হওয়ার কথা থাকলেও অভিযুক্ত তার কাছে ৪ লাখ ৮০ হাজার টাকা পরিশোধ করেন। 

পরে এবছরের গত ২৮ এপ্রিল তাকে কাতারে পাঠানো হয় এবং সেখানে তিনি একটি প্রতিষ্ঠানে জেনারেল ক্লিন ওয়ার্কার হিসেবে কাজ শুরু করেন। প্রায় ২০ থেকে ২১ দিন কাজ করার পর অভিযুক্ত কোম্পানি ও রুমমেট কাউকে কিছু না বলে আমার ছেলে নাজমুল হকের একটি আইফোন, রুমমেটদের বিভিন্ন মালামাল এবং স্থানীয় একটি দোকানের বাকির পণ্য নিয়ে বাংলাদেশে পালিয়ে আসে। এবং মোশাররফকে নানা ভয় ভীতি সহ হুমকি দেওয়া হয়।

এবিষয়ে মোশাররফ বলেন, সৈকতকে যে ভিসার কথা দেওয়ার কথা বলা হয়েছিলো, তাকে সেই ভিসাই দেওয়া হয়। পরে সে ১ মাস যেতে না যেতেই কাউকে কিছু না বলে মোবাইল ও টাকা পয়সা নিয়ে পালিয়ে আসে। এরপরে আমার ছেলে কোন উপায় না পেয়ে কাতারে অভিযোগ করে। সে দেশে ফেরার পর আমার কাছে টাকা দাবী করে ও ভয়ভীতি দেখানো সহ মিথ্যা মামলার হুমকি দেয়। 

এছাড়া রানার মাধ্যমে সৈকতের সাথে আমার পরিচয় হয়। তবে রানা এই ঘটনার সাথে জড়িত নেই। আমাকে এবং তাকে জড়িয়ে নানা অপপ্রচার চালাচ্ছে, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

অভিযুক্ত সৈকতের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এরপরে তার বাবা মোজাম্মেল এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রানার মাধ্যমে মোশাররফের সাথে পরিচয় হয়। সে নাকি বিদেশে লোকজন পাঠায়। পরে মোশাররফ আমার ছেলেকে কাতারে পাঠায়। যে ভিসা দেওয়ার কথা ছিলো সেখানে কাজ না দিয়ে জঙ্গলে কাজ দেয়। আমার ছেলে কয়েকদিন জঙ্গলে কাজ করতে করতে হাত পায় ফোসকা পড়ে যায়। আমার ছেলে এই কাজ করবে না বলে নাজমুলকে জানায়। তারা সেখানে পুলিশের ভয়ভীতি দেখালে আমার ছেলে দেশে চলে আসে। আমি এবিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করি।

কাতার প্রবাসী মোশাররফের ছেলে নাজমুল জানান, আমার বাবার মাধ্যমে সৈকত কাতারে আসে। তাকে এখানে কাজ দিয়ে পার্মিট কার্ড করে দেওয়া হয়। পরে সে ২০ দিন কাজ করে। এরপরে কাউকে কিছু না বলে টাকা পয়সা ও মোবাইল নিয়ে পালিয়ে দেশে চলে যায়। এদিকে আমার কথা বলে এক মুদির দোকানির কাছ থেকে বিভিন্ন সামগ্রী বাকি নেয়। সে যে পালিয়ে গেছে এতে করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে বলে আমি মনে করছি।

এরপরে কাতারে অবস্থিত মুদী দোকানের ইন্ডিয়ান এক কর্মচারীর  সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সৈকত নাজমুলের কথা বলে ১২০০ রিয়েল দোকান বাকি করে কাউকে কিছু না বলে বাংলাদেশে চলে যায়। আমি নাজমুলকে চিনি, তার কাছ থেকে এই টাকা আদায় করে নিবো।

এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল বলেন, এ ঘটনায় দুপক্ষ থানায় অভিযোগ করেছে। দু’পক্ষকে থানায় ডাকবো, তাদের কাছ থেকে ঘটনা শুনে সমাধান করে দেওয়া যায় কিনা দেখি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});