শনিবার , ১ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

‘তারেক রহমানকে এমন কাফফারা দিতে হবে যা কল্পনাও করেননি’

ঢাকা ইনফো২৪
আগস্ট ১, ২০২৬ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

‘তারেক রহমানকে এমন কাফফারা দিতে হবে যা কল্পনাও করেননি’

প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৭:০৮ পিএম   (ভিজিট : ০)

নাসিরুদ্দীন পাটওয়ারী

X

নাসিরুদ্দীন পাটওয়ারী

সিলেটের জৈন্তাপুরে ‘জুলাই পদযাত্রা’ শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগ করে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বললেন, “শেখ হাসিনা আমাকে রিমান্ডে নিয়েছিল। তাকে দেশ থেকে তাড়িয়েছি। তারেক রহমান, আপনিও বড় ভুল করেছেন। এজন্য আপনাকে কাফফারা দিতে হবে- এমন কাফফারা, যা আপনি কল্পনাও করেননি। আপনি আমার ব্যক্তিগত রক্ত ঝরিয়েছেন। আমি এটাকে ব্যক্তিগতভাবে নিয়েছি।”

তিনি দাবি করেন, হামলায় বহরের একটি গাড়ির কাচ ভেঙে গেছে, তিনি নিজেও হাতে আঘাত পেয়েছে।

রাতে জৈন্তাপুর থেকে সিলেট সার্কিট হাউসে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসিরুদ্দীন পাটওয়ারী।

নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘স্টেজ থেকে নেমে গাড়ি কয়েক মিনিট যাওয়ার পর বিকট শব্দ হয়। আমাদের গাড়ির কাচ ভেঙে যায়, একটি বড় ইট এসে পড়ে। আমার হাতে আঘাতের দাগ আছে। মাথায় লাগলে বড় দুর্ঘটনা ঘটতে পারত।’

হামলার জন্য বিএনপির কয়েকজন নেতাকে দায়ী করে পাটওয়ারী বলেন, ‘আজকে ইশরাক উস্কানি দিয়েছেন, রাশেদ খান উস্কানি দিয়েছেন। আমি জীবন নিয়ে শঙ্কাবোধ করছি, আমি নিরাপদ নই। তারেক রহমান আজ রাজনৈতিকভাবে একটি বড় ভুল করেছেন।’

নিরাপত্তা ব্যবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, ‘যার আসনে গিয়েছিলাম, তাকে বলেছিলাম, পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনকে বলেছিলাম নিরাপত্তার শঙ্কার কথা, তিনি বলেছেন যে নিরাপত্তা দেওয়া যাবে না।”

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});