সোমবার , ৩ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ইসলামপুরে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে শিক্ষকসহ ৫ জন আহত, থানায় মামলা

ঢাকা ইনফো২৪
আগস্ট ৩, ২০২৬ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

ইসলামপুরে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে শিক্ষকসহ ৫ জন আহত, থানায় মামলা

ছবি : প্রতিনিধি

X

ছবি : প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদী ও সংলগ্ন কৃষিজমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিনে বালু উত্তোলনের প্রতিবাদ করায় প্রবীণ এক শিক্ষকসহ পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইসলামপুর থানায় ৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। 

পাশাপাশি এলাকাবাসী অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

অভিযোগ অনুযায়ী, 

গত শনিবার উপজেলার উলিয়া পাইলিংঘাট এলাকায় শফিকুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি হামলা চালিয়ে প্রবীণ শিক্ষক আবুল হোসেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য শফিউল আলমসহ পাঁচজনকে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ইসলামপুরও মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে যমুনা নদী ও নদীতীরবর্তী কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীভাঙন ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হচ্ছে। এর প্রতিবাদ করায় স্থানীয়দের ওপর হামলার ঘটনা ঘটে।

এদিকে নোয়ারপাড়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ তুলে এলাকাবাসী জানান, এতে উর্বর জমি নষ্ট হচ্ছে এবং কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। অবসরপ্রাপ্ত সেনা সদস্য শফিউল আলমও প্রশাসনের কাছে লিখিত অভিযোগ/স্মারক লিপি দিয়ে অবৈধ ড্রেজার বন্ধ করার জন্য ইউএনও  মহোদয়ের নিকট আবেদন জমা দিয়েছেন এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন শফিকুল ইসলাম, মো. সাদা, জহুরুল ইসলাম, নাজির, বিপুল মেম্বার, মো. তোতা চৌধুরী, রুহুল আমিন ও মনিরুজ্জামান পলাশ।

ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান জানান, হামলার ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. জুবায়ের বলেন, অভিযোগ তদন্ত করে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});