সোমবার , ৩ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ঘোড়াঘাটে কাঁচামরিচের দাম কেজিতে বেড়েছে ১৪০ টাকা

ঢাকা ইনফো২৪
আগস্ট ৩, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঘোড়াঘাটে কাঁচামরিচের দাম কেজিতে বেড়েছে ১৪০ টাকা

প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৩:৪৩ পিএম   (ভিজিট : ০)

ছবি : প্রতিনিধি

X

ছবি : প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন বাজারে হঠাৎ করেই বেড়েছে কাঁচামরিচের দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি কাঁচামরিচের দাম ১৬০ টাকা থেকে বেড়ে ৩শত টাকায় পৌঁছেছে। এতে সাধারণ ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে চরম অসন্তোষ।

রোববার উপজেলার রাণীগঞ্জ বাজার, বলগাড়ি বাজার, হরিপাড়া বাজার ও ডুগডুগি হাট ঘুরে দেখা যায়, প্রতি কেজি কাঁচামরিচ ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগেও একই মরিচ ১৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে কেজিতে ১৪০ টাকা বৃদ্ধি পাওয়ায় অনেক ক্রেতাই প্রয়োজনের তুলনায় কম পরিমাণ মরিচ কিনছেন।

উপজেলার সিংড়া ইউনিয়নের রাণীগঞ্জ বাজারের একাধিক ব্যবসায়ী জানান, গত কয়েক দিনের টানা ভারী বর্ষণে অনেক মরিচক্ষেত পানিতে তলিয়ে গেছে এবং গাছে থাকা মরিচ নষ্ট হয়েছে। ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় পাইকারি পর্যায় থেকেই বেশি দামে মরিচ কিনতে হচ্ছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও।

উপজেলার ওসমানপুর বাজারে কেনাকাটা করতে আসা কয়েকজন ক্রেতা বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এমনিতেই বেশি। তার ওপর কাঁচামরিচের এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সংসারের ব্যয় আরও বেড়ে গেছে। সাধারণ মানুষের জন্য এই দাম বহন করা কষ্টকর হয়ে পড়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুজ্জামান বলেন, “সাম্প্রতিক টানা ভারী বর্ষণের কারণে অনেক এলাকায় মরিচের খেতে ক্ষতি হয়েছে। ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং নতুন উৎপাদিত মরিচ বাজারে আসতে শুরু করলে দাম ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে।”

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});