বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ কাভার করতে নিউইয়র্কের পথে সাংবাদিক নিয়াজ মাহমুদ

Link Copied!

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ (UNGA 81) কাভার করতে ফ্রান্স ত্যাগ করেছেন ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (এফবিজেএ)-এর সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক নিয়াজ মাহমুদ।

আজ বুধবার ফ্রান্স থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন তিনি। জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিতব্য সাধারণ পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধিবেশন, আন্তর্জাতিক ইস্যু এবং সংশ্লিষ্ট কার্যক্রমের সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন তৈরির লক্ষ্যে তাঁর এই সফর।

যাত্রার আগে এক বার্তায় সাংবাদিক নিয়াজ মাহমুদ তাঁর এই গুরুত্বপূর্ণ পেশাগত দায়িত্ব পালনে সবার দোয়া ও শুভকামনা কামনা করেছেন।

জাতিসংঘের সাধারণ পরিষদ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফোরাম। সেখানে বৈশ্বিক শান্তি, নিরাপত্তা, উন্নয়ন ও সমসাময়িক আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাংবাদিক নিয়াজ মাহমুদের এই সফরকে ঘিরে ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও সহকর্মীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। তাঁরা তাঁর নিরাপদ যাত্রা এবং পেশাগত দায়িত্ব সফলভাবে সম্পন্নের জন্য শুভকামনা জানিয়েছেন।

শাহ রিয়ার রিজবি। ফ্রান্স প্রতিনিধি। ঢাকা ইনফো

শাহরিয়ার রিজবি একজন বাংলাদেশি সাংবাদিক, যিনি অনলাইন সংবাদমাধ্যম DhakaInfo24-এর সঙ্গে যুক্ত।Shahriar Rijvi is a Bangladeshi journalist working with DhakaInfo24.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});