শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
ফেসবুক পোস্টে রফিকুল ইসলাম জামাল লেখেন, “রাজাপুর-কাঠালিয়ায় মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় কমিটি কর্তৃক নিয়োগপ্রাপ্তদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক।”
একই পোস্টে তিনি আরও লেখেন, “কোনো নিয়োগ-বাণিজ্য হবে না।”
এর আগে রফিকুল ইসলাম জামাল মাদকবিরোধী অবস্থানের কথা জানিয়ে রাজাপুর ও কাঁঠালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন কমিটিতে পদপ্রত্যাশীদের ডোপ টেস্টের কথা বলেছিলেন।
রফিকুল ইসলাম জামাল ঝালকাঠি-১ আসনের বর্তমান সংসদ সদস্য। গত ১৬ সেপ্টেম্বর তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হলে তাকে দেয়া সংবর্ধণায়ও তিনি মাদক ও নিয়োগ বাণিজ্য বন্ধে নানা প্রতিশ্রুতি দেন।