শনিবার , ৩ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মনপুরায় ডেঙ্গু এবং পানিবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান


অক্টোবর ৩, ২০২৬ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, মশার বিস্তার রোধ করি’- এই স্লোগানকে সামনে রেখে ডেঙ্গুসহ পানিবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে ভোলার মনপুরা উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা সদরের বিভিন্ন এলাকায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। মনপুরা উপজেলা প্রশাসনের আয়োজনে দেশব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে প্রতি শনিবার তিন মাসব্যাপী এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।

অভিযানে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং ডেঙ্গুসহ পানিবাহিত রোগ প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়।

পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বসুন্ধরা শুভসংঘের মনপুরা উপজেলা শাখার সদস্যরা অংশ নেন।

বসুন্ধরা শুভসংঘের মনপুরা উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান সোয়েব বলেন, ডেঙ্গু ও পানিবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। শুধু প্রশাসনের উদ্যোগের ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। সবাই সচেতন হলে এ ধরনের রোগের বিস্তার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা প্রশাসনের অতিরিক্ত নির্বাহী কর্মকর্তা তরিক চন্দ্র শীল। তিনি বলেন, ডেঙ্গুসহ পানিবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু প্রশাসনের উদ্যোগে নয়, প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});