শনিবার , ৩ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

চরফ্যাশনে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন


অক্টোবর ৩, ২০২৬ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, শনিবার ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ঢাকা, শনিবার ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

‎ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের চরফারুকী সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার সকালে দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের চরফারুকী সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।‎

‎মানববন্ধনে বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদের সামনে থেকে দক্ষিণ দিকে বেড়িবাঁধ হয়ে চরফারুকী পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রায় ১০ বছর আগে সড়কটি সংস্কার করা হলেও এরপর আর কোনো সংস্কারকাজ হয়নি। বর্তমানে সড়কটির বিভিন্ন স্থানে ভাঙন ও খানাখন্দের সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। ‎ ‎এলাকাবাসীর অভিযোগ, সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় শিক্ষার্থী, রোগী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জনদুর্ভোগ বাড়লেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। ‎ ‎মানববন্ধনে বক্তব্য দেন মো. রিয়াজ, নুরুল ইসলাম, মো. খায়ের, মাওলানা আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তারা বলেন, দীর্ঘদিনের অবহেলায় সড়কটির বেহাল দশা তৈরি হয়েছে। জনদুর্ভোগ নিরসনে দ্রুত সড়কটি সংস্কার করা জরুরি। এ সময় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সংস্কারকাজ শুরুর দাবি জানান। ‎ ‎এ বিষয়ে চরমানিকা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনারা বেগম বলেন, বর্তমানে সড়কটি সংস্কারের জন্য কোনো বাজেট বরাদ্দ নেই। তবে বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে। ভবিষ্যতে বরাদ্দ পাওয়া গেলে সড়কটি সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

ফোন: +৮৮০৯৬১১৪৫১৮৭১

সোশ্যাল মিডিয়াতে আমরা

ই-মেইল: [email protected]

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});