রবিবার , ৪ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নালিতাবাড়ীতে উন্মুক্ত জলা*শয়ে পোনামাছ অবমুক্ত


অক্টোবর ৪, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

শেরপুরের নালিতাবাড়ীতে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের উৎপাদন বাড়াতে ৭৫ কেজি কার্পজাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলার মালিঝি নদী, চেল্লাখালী নদী ও একটি প্রাতিষ্ঠানিক পুকুরে এসব পোনামাছ ছাড়া হয়।

এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং মাছের প্রাকৃতিক প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পোনামাছ অবমুক্তকালে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার হোসাইন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নয়াবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনুছ আলী দেওয়ানসহ স্থানীয় বাসিন্দারা।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উন্মুক্ত জলাশয়ে মাছের প্রাপ্যতা বাড়ানো এবং স্থানীয় মানুষের মাছের চাহিদা পূরণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});