Dhakainfo24
ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

কর্ণফুলীতে উল্টো পথে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১০, ২০২৬ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় উল্টো পথে আসা বালুবোঝাই একটি বেপরোয়া ট্রাকের ধাক্কায় বিলকিছ বেগম (৬৩) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা প্রায় ৭টার দিকে বড়উঠান রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিলকিছ বেগম ফাঁজিলহাট এলাকার মোহন চৌধুরী বাড়ির নুরুল ইসলামের স্ত্রী। তিনি ৫ ছেলে ও ১ কন্যাসন্তানের জননী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের ওপর এক ব্যক্তির জানাজার নামাজ আদায়ের জন্য রাস্তার একপাশ বন্ধ রাখা হয়েছিল। এতে অপর পাশ দিয়ে যানবাহন চলাচল করছিল। এ সময় উল্টো পথে আসা একটি বালুবোঝাই দ্রুতগতির ট্রাক বৃদ্ধাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের ছেলে মো. হারুন বলেন, “আমাদের বাড়ি রাস্তার পাশেই। আমার মা রাস্তা পার হওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা ট্রাকটি আটক করে থানায় দিয়েছে। আমরা লাশ নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি।”

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমাদের ফোর্স ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।