Dhakainfo24
ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

মাদক নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতা চাইলেন লালমোহন থানার ওসি অলিউল

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১০, ২০২৬ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের ধরিয়ে দিতে স্থানীয় জনসাধারণের সহযোগিতা চাইলেন লালমোহন থানার ওসি মোঃ অলিউল ইসলাম।

বৃহস্পতিবার বিকেলে তিনি লালমোহন পৌরসভার নয়ানীগ্রাম সমাজ কল্যাণ সমিতিতে মতবিনিময়কালে স্থানীয়দের কাছে এই সহযোগিতা চান। ওসি মোঃ অলিউল ইসলাম বলেন, মাদক এমন প্রক্রিয়ায় বিক্রি হয়, যা নিয়ন্ত্রণ করা পুলিশের পক্ষেও কঠিন। পুলিশের কাছে তথ্য আছে, ধুমপান করে না, কিন্তু সে মাদক ব্যবসার সাথে জড়িত। আমরা কিছু নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু সমূলে নিয়ন্ত্রণ করতে স্থানীয় সচেতন জনগণকে এগিয়ে আসতে হবে। এদের তথ্য পুলিশকে দিতে হবে।

পরে ওসি নয়ানীগ্রামে মাদকস্পটগুলো পরিদর্শন করেন। নয়ানীগ্রাম সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক উপজেলা যুবদল সভাপতি শাহিনুল ইসলাম কবির মাদকস্পটগুলো দেখিয়ে দেন। এসময় নয়ানীগ্রাম সমাজ কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ ইব্রাহিম খলিল হাওলাদার, শ্রমিক নেতা আবুল কালাম সর্দার
প্রমূখ উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।