Dhakainfo24
ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণ, প্রতিবাদ করায় পায়ের রগ কেটে দিয়েছে

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১০, ২০২৬ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার মুরাদনগরে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় ধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে শিশুটির মামার পায়ের রগ কেটে ফেলার অভিযোগ উঠেছে অভিযুক্তের বাবার বিরুদ্ধে।

এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুটির বাবার দায়ের করা মামলায় শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে অভিযুক্ত মেহেদী হাসানকে জেল হাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত মেহেদী হাসান (২০) উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামের দেলোয়ার হোসেন ওরফে দুলালের ছেলে।

পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মেহেদী হাসান নির্যাতনের শিকার ওই শিশুটির দূর সম্পর্কের মামাতো ভাই। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে পরমতলা গ্রামের নানার বাড়িতে বেড়াতে আসা ৮ বছর বয়সী শিশুটি গোসল করে ঘরে ফিরছিল। এ সময় অভিযুক্ত মেহেদী হাসান ওই শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নির্জন জায়গায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

ঘরে ফিরে ধর্ষণের বিষয়ে শিশুটি তার খালাকে জানালে দ্রুত তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এদিকে, ঘটনার প্রতিবাদ করতে গেলে শিশুটির মামার ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, অভিযুক্তের বাবা দেলোয়ার হোসেন ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের রগ কেটে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসরুরুল হক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরে অভিযুক্ত মেহেদী হাসানকে আটক করা হয়। বৃহস্পতিবার রাতে এ ঘটনায় একটি মামলা হয়েছে। শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিযুক্ত মেহেদী হাসানকে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, শিশুটির চিকিৎসা ও মেডিকেল পরীক্ষা চলছে। মামার ওপর হামলার ঘটনাটিও তদন্তাধীন রয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।