Dhakainfo24
ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

আস্থা পল্লী উন্নয়ন সমবায় সমিতির দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১০, ২০২৬ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

যশোর জেলার কেশবপুরে আস্থা পল্লী উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের দশম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাধারণ সভা উপলক্ষে শুক্রবার (১০ এপ্রিল) বিকালে কেক কাটা, আলোচনা সভা ও উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আস্থা পল্লী উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আবু সালেহ মুসার সভাপতিত্বে ও মনিটরিং অফিসার শরিফুল ইসলামের


সঞ্চালনায় আস্থার কেশবপুরস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা সমবায় অফিসের প্রশিক্ষক আব্দুল মোক্তাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাক্তার এনসি ফৌজদার, বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মধুসূদন চক্রবর্তী, অবসরপ্রাপ্ত শিক্ষক মনোজ কান্তি হালদার, অবসরপ্রাপ্ত শিক্ষক অর্পনা আইচ, সমাধানের সমন্বয়কারী কবি মুনছুর আলী, শিক্ষক মহাদেব কুন্ডু ও সাংবাদিক আব্দুল মোমিন।


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আস্থা পল্লী উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের পরিচালক উত্তম কুমার সাহা, সহকারী পরিচালক মকবুল হোসেন, মনিটরিং অফিসার ইন্দ্রজিৎ সাহা প্রমুখ।


আমার বাঙলা/আরএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।