Dhakainfo24
ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আল মামুন ও স্ত্রী আটক

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১০, ২০২৬ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আল মামুন প্রধান (৪৫) এবং তার স্ত্রী নূসরাত জাহান মিতু (৩৫) কে আটক করেছে গজারিয়া থানা পুলিশ।

আটক আল মামুন প্রধান উপজেলার বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া ফরাজীকান্দী এলাকার আব্দুল হামিদ প্রধানের ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।

আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী। তিনি জানান, আল মামুন প্রধানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং একটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া মুন্সীগঞ্জ সদর থানায় দায়ের করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একটি হত্যা মামলায়ও তিনি আসামি।

ওসি আরও জানান, অর্থ আত্মসাৎ মামলার আসামি হিসেবে তার স্ত্রী নূসরাত জাহান মিতুকেও আটক করা হয়েছে। ডিএমপির রামপুরা থানাধীন কুঞ্জবন আবাসিক এলাকায় তাদের নিজ বাসা থেকে শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয়। আটক দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।