Dhakainfo24
ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

জবি’র প্রতিনিধিত্বে আন্তর্জাতিক কনফারেন্সে রসায়ন বিভাগের পাঁচ শিক্ষার্থী

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১০, ২০২৬ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

সেন্ট্রাল ইনস্টিটিউট অব এডুকেশন, ইনোভেশন এন্ড এনটাপ্রেনারশিপ এবং সেন্ট্রাল ইন্সটিটিউট অব পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির আয়োজনে দ্বিতীয় আন্তর্জাতিক এডভান্স ইন কেমিক্যাল এন্ড ম্যাটেরিয়ালস সায়েন্স ২০২৬ কনফারেন্সে বাংলাদেশ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে রসায়ন বিভাগের পাঁচ শিক্ষার্থী।

আগামী ১২-১৪ই এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসিএমএস-২০২৬ আয়োজনে অংশ নিচ্ছেন রসায়ন বিভাগের স্নাতকোত্তর পাঁচ শিক্ষার্থী। তারা হলেন অমৃত রায়, নাঈম হোসেন, মো. আল-ইমরান, আতিকুল ইসলাম ও মো. স্বপন হোসাইন। কনফারেন্স শিক্ষার্থীরা তাদের গবেষণা কর্ম পোস্টার ও ওরাল প্রেজেন্টেশানের মাধ্যমে উপাস্থান করবেন।

উক্ত পাঁচ শিক্ষার্থীকে সাক্ষাৎকীলন শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন। তিনি বলেন, ‘এটা খুবই আনন্দের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে তারা ভারতে যাচ্ছে। রসায়ন বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নিচ্ছে এটা তাদের জন্য যেমন একটা প্রাপ্তির বিষয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরও গর্বের বিষয়। ” গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক তাদেরকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি করে আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়া সত্যি দারুন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক- শিক্ষার্থীদের এ ধরনের গবেষণা বিষয়ক আয়োজনে অংশ নেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় নামকে আরো গৌরবে উন্নীত করবে।”

রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল হক বলেন, ” আমাদের রসায়ন বিভাগের ১৪ তম ব্যাচের পাঁচ জন ছাত্র ইন্ডিয়ার যাদবপুর ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করবে এবং সেখানে তারা তাদের গবেষণা কর্ম উপস্থাপন করবে। দোয়া করি ভবিষ্যতে আমাদের ছাত্ররা এভাবে বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার অংশগ্রহণ করে রসায়ন বিভাগের ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে উজ্জ্বল করবে। ধন্যবাদ ডঃ জগদীশ চন্দ্র সরকার ও জনাব ইলিয়াস স্যার কে, ছাত্রদেরকে উৎসাহিত করার জন্য।”

উল্লেখ্য ড. জগদীশ চন্দ্র সরকার ম্যাটেরিয়ালস সায়েন্স রিসার্চ ল্যাবের শিক্ষার্থীরা তাদের চার গবেষণা কর্ম উক্ত কনফারেন্সে উপস্থাপন করবেন। তাদের ভ্রমণ এলাউন্স সহ সৌজন্য স্পন্সর করেন রসায়ন বিভাগ সহযোগী অধ্যাপক ড. জগদীশ চন্দ্র সরকার।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।