Dhakainfo24
ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে মন্দিরে চুরির ঘটনায় লিটন দাস গ্রেফতার

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১০, ২০২৬ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা শ্রী শ্রী হরি মন্দিরে চুরি ও শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম মন্দিরে চুরি চেষ্টার অভিযোগে লিটন দাস (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) সদরের সিঙ্গিনালাএলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বাবার নাম অর্জুন দাশ। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউপির ব্রাক্ষ্মনপাড়ার বাসিন্দা।

পুলিশ জানায়, গত ৮ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা শ্রী শ্রী হরি মন্দির হতে ১টি পিতলের বড় কাসা এবং ২টি পিতলের ঘন্টা চুরি করে নিয়ে যায়। এছাড়াও একই ব্যক্তি পৌর ১নং ওয়ার্ডের “শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম ” মন্দিরের ভিতরেও চুরির চেষ্টা করে। পরবর্তীতে সদর থানা পুলিশের টিম মন্দিরের ভিতরে থাকা সিসি টিভি ফুটেজ গভীরভাবে পর্যালোচনা করে চুরির ঘটনায় সরাসরি জড়িত আসামী লিটন দাশ(৩৬)কে গ্রেফতার করে। ইতোমধ্যে আসামি চুরির ঘটনা স্বীকার করেছে।

খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ মো. কায় কিসলু বলেন, এই ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আসামী লিটন দাস খাগড়াছড়ি সদর থানা এলাকার বিভিন্ন হিন্দু ও বৌদ্ধ মন্দিরে চুরি করেছে।

এছাড়া আসামী গুইমারা থানা এলাকায় অবস্থিত থানারুং বৌদ্ধ বিহারে চুরি করেছে। বর্নিত আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানা এলাকায় একাধিক চুরির মামলা রয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।