Dhakainfo24
ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

সখীপুরে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১১, ২০২৬ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের তৈলাধারা এলাকায় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতক কন্যা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে উপজেলার তৈলাধারা বাজারের উত্তর দিকে বারোমন্ডলের চালা এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয় এক মুসল্লী শিশুটির কান্নার শব্দ শুনে তাকে উদ্ধার করেন। ঘটনার প্রত্যক্ষদর্শী এলাকার বাসিন্দা আব্দুর ছালাম (৬৫) জানান, ভোরে নামাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি রাস্তার পাশের ঝোপঝাড় থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। কাছে গিয়ে দেখেন, একটি নবজাতক কন্যা শিশু পড়ে আছে। পরে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, শিশুটি সারারাত খোলা আকাশের নিচে পড়ে ছিল। তার শরীরে কোনো কাপড় ছিল না, শুধুমাত্র একটি পাতলা কাঁথায় মোড়ানো ছিল। ঠাণ্ডা ও বাইরে থাকার কারণে শিশুটির শ্বাসকষ্টসহ কিছু সমস্যা দেখা দেয়। উদ্ধারের পর দ্রুত তাকে সখীপুর মা ও শিশু ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক ডা. শামসুল আলমের পরামর্শে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মির্জাপুর উপজেলার কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আপাতত শিশুটি এলাকার নিঃসন্তান দম্পতি ইব্রাহিম ও নার্গিসের হেফাজতে রয়েছে। তারা শিশুটিকে লালন-পালনের ইচ্ছা প্রকাশ করেছেন।

এ বিষয়ে সখীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ বলেন, রাস্তার পাশ থেকে জীবিত নবজাতক উদ্ধারের বিষয়টি তারা জেনেছেন। শিশুটি সুস্থ হওয়ার পর প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।