Dhakainfo24
ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

যে শর্ত পূরণ হলেই বাংলাদেশের জার্সিতে খেলবেন সাকিব

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১১, ২০২৬ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তান সিরিজের আগেই বিসিবি জানিয়ে দিয়েছিল, সাকিব আল হাসানের জন্য জাতীয় দলের দরজা খোলা রয়েছে। তবে প্রত্যাশিতভাবেই সেই সিরিজে দেখা যায়নি তাকে। পরবর্তীতে নিউজিল্যান্ড সিরিজেও তার সুযোগ হয়নি। ফলে জাতীয় দলে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো সাকিবের।

২০২৪ সালে সর্বশেষ জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি। এরপর রাজনৈতিক ও আইনগত জটিলতায় দল থেকে দূরে আছেন, তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। জাতীয় দল থেকে বাইরে থাকার পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নিয়মিত নন তিনি। চলতি পিএসএলে ডাক পাননি, আর আইপিএলে তার সুযোগ বন্ধ হয়েছে অনেক আগেই।

বর্তমানে তুলনামূলক নিম্নমানের লিগে খেলছেন সাকিব, এমনকি মাইনর লিগেও অংশ নিতে দেখা গেছে তাকে। তবুও তার সামনে আবার জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।

এ বিষয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘তার সঙ্গে একবার কথা হয়েছে। আমি জানতে চেয়েছিলাম, সে প্রস্তুত কিনা—কারণ সে যেখানে আছে সেখানে নিয়মিত ম্যাচ বা পর্যাপ্ত অনুশীলনের সুযোগ নেই। ফিটনেস নিয়ে কাজ করা সম্ভব, তবে নিয়মিত ক্রিকেট খেলার অভাব রয়েছে। যদিও সে কিছু ম্যাচ খেলছে। মূলত এসব বিষয় নিয়েই আলোচনা হয়েছে।’

তার দলে ফেরার ক্ষেত্রে এক শর্ত বেঁধে দিয়েছেন হাবিবুল। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড়দের কাছে অনেক কিছু ডিমান্ড করে। তাই এখানে প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ। সে (সাকিব) যদি রেডি থাকে এবং লম্বা সময়ের জন্য খেলতে চায়, তবে আমরা অবশ্যই তাকে বিবেচনায় রাখব।’



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।