Dhakainfo24
ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন আটক

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১১, ২০২৬ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীর পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে দেশীয় অস্ত্র-সস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে খালের পাড়ে কয়েকজন ডাকাত ইউনিয়নের বিভিন্ন এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন একটি গোপন সংবাদ পান থানা পুলিশ।

সংবাদ পেয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ডাকাত দলের সদস্য জিহাদ মন্ডল (২১), মোঃ আনিচ মন্ডল (২৫), শামীম শেখ (১৯), মোঃ মিরাজুল ইসলাম (৩২) এবং শাওন সরদার (২১)কে দেশীয় অস্ত্র-সস্ত্রসহ আটক করা হয়। এ সময় তাদের আরও ১১/১২ জন সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আটককৃত সকলেই উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় ধৃত আসামী ও পলাতক আসামীদের বিরুদ্ধে পাংশা থানায় মামলা নং-০৭, তারিখ ১১ এপ্রিল ২০২৬, ধারা ৩৯৯/৪০২ দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।