বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

আইআরজিসির গুলিতে পিছু হটতে বাধ্য হলো মার্কিন জাহাজ

ঢাকা ইনফো২৪
মে ২৮, ২০২৬ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করা একটি মার্কিন তেল ট্যাংকারকে সতর্ক গুলি ছুড়ে পিছু হটতে বাধ্য করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ ইউনিট। এমনটাই জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।

বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে একটি সামরিক সূত্রের বরাত দিয়ে বলা হয়, মার্কিন তেলবাহী জাহাজটি ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করছিল। বিষয়টি শনাক্ত করার পর দ্রুত পদক্ষেপ নেয় আইআরজিসি নৌবাহিনী।

প্রতিবেদনে দাবি করা হয়, আইআরজিসির সতর্কতামূলক গুলির মুখে জাহাজটি থেমে যেতে এবং শেষ পর্যন্ত ফিরে যেতে বাধ্য হয়।

এদিকে ঘটনার পর যুক্তরাষ্ট্রের বাহিনী বন্দরনগরী বান্দার আব্বাসের কাছে একটি খোলা স্থানে গুলি চালায় বলেও দাবি করেছে ওই সূত্র। এর আগে ওই এলাকায় বিস্ফোরণের শব্দ শোনার যে খবর পাওয়া যায়, সেটি এই ঘটনার সঙ্গেই সম্পর্কিত বলে উল্লেখ করা হয়েছে।

ইরান সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালীতে নজরদারি ও নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে। ইরানি কর্তৃপক্ষ বলছে, নির্দিষ্ট নিয়ম মেনে অনুমতি নিয়েই কেবল জাহাজগুলোকে প্রণালী অতিক্রম করতে দেওয়া হচ্ছে।

আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন