আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কাজি ইকবালকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা ও হাটবাজারে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং গণসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। তার প্রার্থিতাকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে দেখা যাচ্ছে আনন্দ-উচ্ছ্বাস ও নতুন প্রত্যাশা।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রতিদিন সৈয়দপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন কাজি ইকবাল। এ সময় তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং জনসেবামূলক কার্যক্রম নিয়ে নিজের পরিকল্পনা ও প্রত্যাশার কথা তুলে ধরছেন। প্রচারণায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে বিভিন্ন এলাকায় নির্বাচনী আমেজ তৈরি হচ্ছে।
প্রচারণায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তাদের উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচনী প্রচারণাকে প্রাণবন্ত করে তুলছে। সমর্থকদের প্রত্যাশা, কাজি ইকবাল চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.