বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেলবাহী জাহাজে আগুন

ঢাকা ইনফো২৪
মে ২৮, ২০২৬ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে জাহাজে থাকা ২২ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পবিত্র ঈদুল আজহার দিন বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে এমটি মেঘনা ট্রেডার নামের জাহাজটিতে আগুন লাগে। ঘটনার পরপরই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে কোস্ট গার্ডের একাধিক ইউনিট। পরে বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, আগুন নেভাতে কোস্টগার্ড জাহাজ শ্যামল বাংলা ও বিসিজিটি প্রমত্ত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। পাশাপাশি বিসিজি বেইস চট্টগ্রাম, বিসিজি আউটপোস্ট পতেঙ্গা এবং হাইস্পিড বোটসহ দুটি অগ্নিনির্বাপণ দলও মোতায়েন করা হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

দুর্ঘটনার পরপরই আগুন নিয়ন্ত্রণে আনতে ইঞ্জিন রুম থেকে ক্রুদের দ্রুত সরিয়ে নেওয়া হয় এবং জাহাজটিতে কার্বন ডাই-অক্সাইড রিলিজ করা হয়। খবর পেয়ে চট্টগ্রাম বন্দরের টাগবোট কাণ্ডারি-৩ ও কাণ্ডারি-১১, বাংলাদেশ নৌবাহিনীর টাগ বিএনটি সেবক এবং বাংলাদেশ কোস্টগার্ডের টাগবোট প্রমত্ত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

চট্টগ্রাম বন্দরের চিফ পারসোনেল অফিসার মো. নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, ইন্দোনেশিয়া থেকে আরবিডি সয়াবিন নিয়ে গত ২৬ মে চট্টগ্রাম বন্দরের আউটার অ্যাংকরেজে পৌঁছে জাহাজটি। বৃহস্পতিবার সকালে ওই জাহাজে আগুন লাগে। সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। জাহাজটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বন্দর কর্তৃপক্ষ, কোস্টগার্ড, নৌবাহিনী এবং জাহাজটির স্থানীয় এজেন্ট যৌথভাবে কাজ করছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন