বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

ঝালকাঠিতে বাসচাপায় স্কুলছাত্র নিহত

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ৫:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠি: ‎ঝালকাঠিতে বাসচাপায় মো. রাফি (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের বাসন্ডা ব্রিজের পূর্ব পাশের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফি ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। সে পৌর শহরের বিকনা নতুন স্টেডিয়াম রোড এলাকার বাসিন্দা মো. সবুজ ডাকুয়ার ছেলে। তার গ্রামের বাড়ি সদর উপজেলার নৈকাঠি এলাকায়।

‎পুলিশ জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা নিউ শাপলা পরিবহনের একটি লোকাল বাস রাফিচালিত বাইসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন