বুধবার , ২১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে প্রায় ৩০০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ আটক ১


অক্টোবর ২১, ২০২৬ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ সদর উপজেলার তেলকুপি এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৯৫ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ মোছা. শাহনাজ ওরফে সাইনা বেগম (৫০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।

বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২ এর সিনিয়র সহকারী পরিচালক ও অপস অফিসার মো. ফাহাদুজ্জামান আকন্দ। মঙ্গলবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তেলকুপি ঈদগাহ মাঠসংলগ্ন কাঠেরপুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল তেলকুপি থেকে চান্দাইকোনা অভিমুখী পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মাদক পরিবহনের অভিযোগে শাহনাজকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২৯৫ পিস ইনজেকশন উদ্ধার করা হয়।

আটককৃত শাহনাজ ওরফে সাইনা বেগম (৫০) জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার সোনাপুর গ্রামের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে জয়পুরহাটের সীমান্তবর্তী এলাকা থেকে ইনজেকশন সংগ্রহ করে যাত্রীবাহী যানবাহনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে এসআরবি-১২।

এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});