Dhakainfo24
ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৯, ২০২৬ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের দিরাই উপজেলার বরাম হাওরে বোরো ধান কাটা কার্যক্রম জোরদার ও তদারকির লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান।

বুধবার (২৯ এপ্রিল) হাওর পরিদর্শনকালে তিনি কৃষকদের মাঝে ধান কাটা নিয়ে সৃষ্ট উদ্বেগ নিরসনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক কৃষকদের সাথে মতবিনিময় করেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস থাকায় তিনি কৃষকদের কোনো প্রকার বিলম্ব না করে দ্রুত পাকা ধান কেটে ঘরে তোলার আহ্বান জানান। মাঠ পর্যায়ে ধান কাটা কার্যক্রমে যেন জ্বালানি তেলের কোনো সংকট না হয়, সে বিষয়ে তিনি কৃষকদের আশ্বস্ত করেন।

পরিদর্শন শেষে দিরাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্থানীয় কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবেলায় কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি বলেন, “আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দুর্যোগের ঝুঁকি রয়েছে। তাই আমাদের প্রধান লক্ষ্য হবে দ্রুততম সময়ের মধ্যে হাওরের বোরো ধান কাটা নিশ্চিত করা। কৃষকরা যাতে কোনো প্রতিকূলতায় না পড়েন, সেজন্য মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সার্বক্ষণিক পাশে থেকে সহায়তা প্রদান করতে হবে।

পরিদর্শন ও মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মতিউর রহমান খান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ ইমদাদুল হক, দিরাই উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার, সহকারী কমিশনার (ভূমি), দিরাই এবং উপজেলা কৃষি অফিসার।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরাম হাওরে ধান কাটার কার্যক্রমকে গতিশীল করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার প্রশাসনিক ও কারিগরি সহায়তা অব্যাহত রাখা হয়েছে। হাওর অঞ্চলের কৃষকদের জন্য এখন সময়ের সঠিক ব্যবহারই প্রধান চ্যালেঞ্জ বলে মত প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।