Dhakainfo24
ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

কাপ্তাইয়ে রিলিফ ও এডিবি প্রকল্পের কাজে অসন্তোষ, যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১, ২০২৬ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

কাপ্তাই উপজেলায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সুনাম নষ্ট করা এবং কাপ্তাই উপজেলায় রিলিফের ৫ টন চাউল বিতরণে অনিয়ম ও এডিবি’র ৮০ লাখ টাকা প্রকল্পের কাজ সুষম বন্টন না হওয়ার প্রতিবাদে কাপ্তাই উপজেলা সদর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল,যুব দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

সোমবার দুপুরে কাপ্তাই উপজেলা ছাত্রদল,যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে দুপুর থেকেই যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে কাপ্তাই উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন । বিক্ষোভ মিছিল শেষে উপজেলা প্রশাসন দপ্তর প্রাঙ্গনে জড়ো হয়ে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেন।

বিক্ষোভ সমাবেশে কাপ্তাই উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এদের মধ্য থেকে কাপ্তাই উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিঃ যুগ্ম আহবায়ক আবু হাছান চৌধুরী রক্সি,যুগ্ম আহবায়ক সুমন মারমা। কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইব্রাহিম হাবিব মিলু’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম, কাপ্তাই উপজেলা ছাত্রদলের সিঃ যুগ্ম আহবায়ক মোঃ সাহাদাত হোসেন, কর্ণফুলী ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিয়াজ উদ্দিন আকাশসহ বিভিন্ন ইউনিয়ন যুবদল ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।