বুধবার , ১৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

বরগুনায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুনামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন

ঢাকা ইনফো২৪
মে ১৩, ২০২৬ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বরগুনা জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ১৩ মে ২০২৬ বরগুনা স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

বরগুনা জেলার ৬টি উপজেলা থেকে আগত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব নজরুল ইসলাম মোল্লা।

অনুষ্ঠানে জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব নজরুল ইসলাম মোল্লা বলেন, প্রাথমিক পর্যায়ের পাশাপাশি বড় পরিসরে খেলাধুলার আয়োজন করাও প্রয়োজন। তিনি ভবিষ্যতে জেলা পর্যায়ে একটি বৃহৎ ক্রীড়া ইভেন্ট আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তার এই ঘোষণা শিক্ষার্থী ও উপস্থিত সকলকে ব্যাপকভাবে উদ্বুদ্ধ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সম্মানিত জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী একটি সুস্থ, সবল ও প্রাণবন্ত সমাজ গড়ে তুলতে বদ্ধপরিকর। সেই লক্ষ্য বাস্তবায়নে তিনি খেলাধুলা ও সংস্কৃতির সাথে সকলকে সম্পৃক্ত করার ওপর সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। নির্বাচনি ইশতেহারেও খেলাধুলার উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, আজকে যারা এই মাঠে খেলছে, তারা শুধু ক্ষুদে শিক্ষার্থী নয়, তারাই আগামী দিনের বাংলাদেশের কর্ণধার। তাদের হাত ধরেই আগামী দিনে বাংলাদেশ বিশ্বকাপ ফুটবলসহ আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে, এটাই আমাদের প্রত্যাশা। তাই খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে নয়, নিজেকে গড়ে তোলার মাধ্যম হিসেবে গ্রহণ করতে হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে খেলাধুলার জন্য সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

আলোচনা সভায় অন্যান্য বক্তারাও খেলাধুলার গুরুত্ব, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ এবং মাদকমুক্ত, সুস্থ জীবন গড়ার ওপর গুরুত্বারোপ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা অফিসের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।