বুধবার , ১৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঈদের পরই অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা ইনফো২৪
মে ১৩, ২০২৬ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুর পৌরসভার উন্নয়ন ত্বরান্বিত করা এবং নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে কর্মকর্তা, কর্মচারী ও সুধীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মে) দুপুর ১২টার দিকে পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

শেরপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মো. সিরাজ। সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য গোলাম মো. সিরাজ বলেন, পৌরসভাকে একটি আধুনিক ও নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। উন্নয়নের স্বার্থে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না। মতবিনিময় সভায় সাংবাদিক আব্দুল ওয়াদুদ শহরের অবৈধ স্থাপনা ও ফুটপাত দখল নিয়ে প্রশ্ন তুললে প্রশাসন কঠোর অবস্থান ব্যক্ত করে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, সাধারণ মানুষের চলাচলের পথ সুগম করতে পবিত্র ঈদুল ফিতরের পরপরই পৌর এলাকার সকল অবৈধ দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র জানে আলম খোকা, শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মাহবুবুর রহমান, শাহাবুল করিম, জাকারিয়া মাসুদ ও শিমুল।

এছাড়াও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সভায় অংশ নেন। সভায় বক্তারা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং রাস্তাঘাটের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমু তার সমাপনী বক্তব্যে বলেন, পর্যায়ক্রমে পৌরসভার সকল সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে এবং শহরকে যানজট ও দখলমুক্ত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।