বুধবার , ১৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

৩০ মে’র মধ্যে কিউআর রিডার জমা দেওয়ার নির্দেশ ইসির

ঢাকা ইনফো২৪
মে ১৩, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের কিউআর কোড স্ক্যানের কাজে ব্যবহৃত কিউআর রিডার আগামী ৩০ মের মধ্যে ফেরত দিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রিটার্নিং কর্মকর্তা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনি কার্যক্রম শেষ হওয়ায় মাঠ পর্যায়ে বিতরণ করা ২১৮টি কিউআর রিডার OCV-SDI প্রকল্পে জমা দিতে বলা হয়েছে।

বুধবার (১৩ মে) ইসির OCV-SDI প্রকল্পের উপ-প্রকপ্ল পরিচালক মামুনুর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটিংয়ের (OCV ও ICPV) কাজে ব্যবহারের জন্য সকল আঞ্চলিক/ নির্বাচন অফিসের মাধ্যমে কিউআর কোড রিডার সরবরাহ করা হয়। উক্ত নির্বাচনি কার্যক্রম শেষ হওয়ায় বিতরণকৃত কিউআর কোড রিডার আগামী ৩০ মে তারিখের মধ্যে প্রকল্প পরিচালক, OCV-SDI প্রকল্প, নির্বাচন কমিশন সচিবালয়ের এর নিকট ফেরত প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।